• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

যশোরে অটিস্টিক রোগীর অভিভাবক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়দ্যুতি সংবাদ / ৫৪৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

যশোরে অটিস্টিক সেরিব্রাল পালসি রোগীর অভিভাবকদের এক্টিভিটি অফ ডেইলি লিভিং প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এনডিডি সেবাকেন্দ্র যশোরের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অটিজম ও এনডিডি সেবাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর ডিজএবিলিটি ও রিহ্যাবিলিটেশন, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ লিটন।  কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন যশোর ক্যান্টনমেন্টের প্রয়াসের  ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট হাসানাত পারভেজ।  প্রশিক্ষণ প্রদান করেন কনসালটেন্ট (ফিজিওথেরাপি), অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র যশোরের ডাক্তার  মিল্লাত হোসেন, কনসালটেন্ট (মেডিসিন) ডক্তার তামান্না আহমেদ রিনি,  কনসালটেন্ট (সাইকোলজি) সাব্বির আহমদ ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার(সিএসডব্লিউ) মীম আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের অভিভাবকদের নিয়ে এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপণ করেন।  এই সেবাকেন্দ্রের সেবা কার্যক্রমের প্রচার প্রচারণার জন্য জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অভিভাবকগণ কিভাবে এনডিডি রোগীদের দৈনন্দিন কাজগুলো করতে কিভাবে সহায়তা করবেন তা হাতে কলমে শেখানো হয়।  ৫০ জন অভিভাবক কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...