• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নাগরিক সেবা টেকসইকরণে শেষ হলো দু’দিনব্যাপী কর্মশালা

জয়দ্যুতি ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে সমৃদ্ধ আগামীর স্বপ্নীল ক্যানভাস আঁকতে ঢাকায় সিক্স সিজনস হোটেলের বসন্ত হলে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী কর্মশালা। উদ্যোক্তা ও অংশীজনের সমন্বিত পরিকল্পনায় অংকিত হলো গুণগত সেবার মডেল ও  টেকসই সেবাকেন্দ্রের  রূপরেখা। এটুআই প্রোগ্রাম ও ইউএনডিপি বাংলাদেশের এ উদ্যোগ জনগণের হাতের মুঠোয় ডিজিটালি সেবা পৌঁছে দিয়ে নতুন বসন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীগণ।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের  প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক। স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মাহা এমিয়ার।  ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন এটুআই-এর ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট (আন্তর্জাতিক সহযোগিতা) এ কে সাব্বির মাহবুব।

প্রথম দিনে সেবা সহজীকরণ এবং টেকসই ডিজিটাল সেন্টার ও ও নাগরিক সেবা কেন্দ্র বিনির্মাণে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের  প্রকল্প পরিচালক  মো. পারভেজ হাসান (বিপিএএ) ও ঢাকার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  মো. বদরুদ্দোজা শুভ। বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করেন ব্যাক টু প্লে’র সহ-প্রতিষ্ঠাতা এস এম মোবাশ্বের হোসেন, ফিগল্যাবের বিজনেস কনসালটেন্ট আরিফ উর রহমান চৌধুরী এবং ব্র্যাক আইটির সিটিও মিনহাজুল আবেদীন।

দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ–২) মো. সামিউল মাসুদ, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা। বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহজাহান, ইউএনডিপি বাংলাদেশের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিশেষজ্ঞ অসীম দিও এবং ব্যাংক এশিয়ার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের ডেপুটি হেড মোঃ শিহাবুল আলম।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক  মো. রশিদুল মান্নাফ কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শিলা তাসনীম হক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ–২) মো. সামিউল মাসুদ, ইউএনডিপি বাংলাদেশের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মাহা এমিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটুআই-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক বিশ্বাস।

কর্মশালায় উপস্থিত ছিলেন এটুআই-এর হেড অব কমিউনিকেশন শফিউল আজম, এটুআই এর কনসালটেন্ট (প্রজেক্ট ম্যানেজমেন্ট) লুৎফর রহমান, অরেঞ্জবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন, বাংলাদেশ ব্লাইন্ড মিশনের পরিচালক (প্রোগ্রাম) উম্মে কাউসার সুমনা, এটুআই-এর কনসালটেন্ট মাসুম বিল্লাহ, কামাল হোসেন সৈকত ও ফারজানা মুক্তা প্রমূখ।

কর্মশালায় উদ্যোক্তাবৃন্দ, অংশীজন, স্থানীয় সরকার বিভাগ, এটুআই এবং ইউএনডিপি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...