• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ভাষা শহিদদের প্রতি পলিমাটির  শ্রদ্ধা নিবেদন

জয়দ্যুতি ডেস্ক / ১৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি।

শনিবার রাত ১২টা ১ মিনিটে নতুন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও রাজশাহী জেলা পরিষদ-এর প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় প্রধান মোস্তাক আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখক আমিনা আনসারী, পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই এর সভাপতি নাহিদ হোসেন,  পলিমাটির সদস্য নয়ন, মাহিম, হাসান শেখ, ছোঁয়া, মাধুর্য, বিথি, খুশি, সুরভী, শারমিন, লাভলী পারভিন, সুমন, মিতু, মিমি, সারোয়ার, সাইফ প্রমুখ।

এবারই প্রথমবারের মতো সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে নির্মিত নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই স্থাপনাটি এ বছর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই শ্রদ্ধা নিবেদন।  নতুন এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যতে ভাষা আন্দোলনের ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...