• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে স্বাস্থ্যসেবায় স্বপ্ন বুনন করলেন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ

অনুপ কুমার অধিকারী / ৩৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

চিকিৎসা শুধু পেশা নয় এটি সেবাদানের মহান দায়িত্ব। হৃদয়ে সেবার মূলমন্ত্রের বীজ বুনতে নবীন চিকিৎসকদের সাথে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রশাসন। অনুষ্ঠানে এক দিকে যেমন নবযোগদানকৃত চিকিৎসকদের সেবা প্রদানে আগামীর করণীয় বিষয়ক দিক নির্দেশনা প্রদান করলেন তেমনি ঝিনাইদহের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাদের সাথে যোগসূত্র স্থাপন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবযোগদানকৃত চিকিৎসকদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম রূপ নিল স্বপ্ন বুনন কর্সূচিতে। যার দীক্ষাগুরু ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

স্বাস্থ্য বিভাগের একঝাঁক স্বপ্নবাজ তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, চিকিৎসা পেশা একটি মহান দায়িত্ব। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সেবা প্রদান করা উচিত। আমরা আশা করি নতুন চিকিৎসকবৃন্দ ঝিনাইদহের জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। জেলা প্রশাসন সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে।

জেলা প্রশাসকের মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে  জেলার ছয়টি উপজেলায় নবযোগদানকৃত ৩৯ জন চিকিৎসক জনগণের সেবায় সর্বোচ্চ প্রতিশ্রুতি প্রদান করেন এবং জেলা স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ কামরুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তারা।

শেষপর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...