• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধে

ফারহানা পিয়া / ২৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ৪ মার্চ, ২০২৬

গোটা মধ্যপ্রাচ্যে এখন বারুদের গন্ধ। লায়নস রোর নামে ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ইসরায়েল ও যুক্তরাস্ট্র ইরানের উপর সামরিক হামলা শুরু করে। যৌথ অভিযান শুরুর পরদিন রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। তবে এ হামলার জবাব দিতে এক ঘন্টাও বসে থাকেনি ইরান।  দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। উড়ছে যুদ্ধবিমান, ছুটছে ক্ষেপণাস্ত্র, ড্রোন। তার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্তার ঘটছে ভুয়া তথ্যের ।  ইরান ইসরায়েল যুদ্ধের অনেক ছবি ও ভিডিও বানানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) দিয়ে। এই সব ছবি  এবং ভিডিও ভাইরালও হচ্ছে। তবে ফ্যাক্ট চেকিংয়ে মিলছে এই সব ভুয়া তথ্যের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেটাতে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে বাংকার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা। কিন্তু ফ্যাক্ট চেকিংয়ে বেরিয়ে আসে এটি আসলে ইরানের নয় বরং ভেনেজুয়েলায় যুক্তরাস্ট্রের হামলার ভিডিও থেকে নেয়া  ছবি।
https://www.instagram.com/p/DTGoN_6iZ1S/?img_index=4

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। গত ৫ জানুয়ারি পোস্টটি করা হয়। এতে ব্যবহৃত বেশ কিছু ছবির সঙ্গে খামেনির বাসভবনে হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। ইনস্টাগ্রাম পোস্টটি থেকে জানা যায়, মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখান থেকেই দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। কারাকাস এলাকার এই কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন এবং যানবাহন ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

https://www.instagram.com/p/DTEIgP0kbRe/?img_index=5

যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম সিবিসি নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪ জানুয়ারি দেওয়া একটি পোস্টেও আলোচিত ছবিগুলো পাওয়া যায়।এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও ভিডিওটির কিছু দৃশ্য পাওয়া যায়। এখান থেকেও জানা যায়, ছবিগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটির।অর্থাৎ খামেনির বাসভবনে বাংকার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ছবিগুলো ভেনেজুয়েলার। এটি মূলত গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা (Fuerte Tiuna) সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার স্যাটেলাইট ইমেজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...