রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সিএন্ডবি মোড় নানকিং বাজার রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। রমজানের এই তাৎপর্য ও মহিমা তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে সামাজিক সংগঠন ‘পলিমাটি’ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম আরেফিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর হামিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী একেএম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার ড. মোহাম্মদ ফারুকুল ইসলাম ফয়সাল, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা আলমগীর হোসেন, লেখক আমিনা আনসারী, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই-এর সভাপতি নাহিদ হোসেনসহ পলিমাটি’র সদস্য নয়ন, মাহিম, হাসান শেখ, ছোঁয়া, মাধুর্য, বিথি, খুশি, সুরভী, শারমিন, লাভলী পারভিন, সুমন, মিতু, মিমি, সারোয়ার, সাইফ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।