২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। বৃহষ্পতিবার সকাল সাড়ে ছয়টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান,পরিবেশ অধিদপ্তর, রাজশাহী’র উপ পরিচালক মোছাঃ তাছমিনা খাতুন, জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখিকা আমিনা আনসারী , পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী এইচটিআই এর সভাপতি নাহিদ হোসেন , পলিমাটির সদস্য ছোঁয়া, মাধুর্য, খুশি, সুরভী, শারমিন, সাইফ, মাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।