• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে রাবি ফোরাম যশোর এর শ্রদ্ধা নিবেদন

স্বরোজিৎ মন্ডল / ১০৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যশোর মনিহার চত্বরের বিজয় স্তম্ভে, বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাবি ফোরাম, যশোর ( রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন )। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, রেজিষ্ট্রার মো: শাহজালাল, সহকারী পরিচালক (স্পোর্টস) মো: আব্দুল ওয়াহেদ, জাগরণী চক্রের উপপরিচালক মো: সালাউদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো: রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক নেতা নাজমুল হোসেন, ব্যবসায়িক প্রতিনিধি ও সমাজসেবক শাইখুল আজম এ ছাড়াও উপস্থিত ছিলেন মাহফুজ খান মন্টু,আরিফ,মিন্টু,অবন্তী, আসাদ, সাংস্কৃতিক কর্মী ইজাজ আহম্মেদ সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...