• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থীদের চোখে স্বপ্ন বুনে দিলো মিঠাপুকুর উপজেলা প্রশাসন

জয়দ্যুতি ডেস্ক / ২৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ মাঠে বসেছিল এক তারার মেলা। দৃপ্ত তারুণ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল উপজেলা পরিষদ মাঠ। অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীদের চোখে  সোনালী সুদিনের আগমনী স্বপ্ন  বুনে দিতে মিঠাপুকুর উপজেলা প্রশাসন আয়োজন করেছিল এক নান্দনিক উদ্যোগ। লাল সবুজের উত্তরীয় আর সম্মাননা স্মারকে যেন মেধাবী শিক্ষার্থীদের নয় উষ্ণ আলিঙ্গণে বরণ করে নেয়া হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যত নেতৃত্বকে। ‍২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত ৬০  জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় আয়োজিত এই বিকেল জায়গা করে নিল সবার হৃদয়ের মণিকোঠায়। মিঠাপুকুর উপজেলা প্রশাসনের নান্দনিক এ উদ্যোগে অভিভূত শিক্ষার্থী অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিগণ।

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞাণ বিভাগের অধ্যাপক ডক্টর মোছাঃ সিফাত রুমানা। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর সরকারি কলেজের  উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে আগত সবার কণ্ঠে অনুরণিত হলো প্রশংসার ধ্বণি। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ এর আলোকিত এ উদ্যোগ ছড়িয়ে পড়বে গোটা দেশে এমনটাই সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...