• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যশোর ড্রীমজ আলাউদ্দীন টাওয়ার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

এম আই শোভন / ৩৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মোঃ হারুন অর রশীদকে আহবায়ক ও সানজিদা ইয়াসমিনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ড্রীমজ আলাউদ্দীন টাওয়ার ব্যবসায়ী সমিতি আহবায়ক কমিটি। সোমবার সন্ধ্যায় যশোর গাড়িখানা রোডের ড্রিমজ আলাউদ্দীন টাওয়ারের তৃতীয় তলায় দ্যা স্যাফরন লাউন্স রেস্টেুরেন্টে ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা।

সভায় সর্বসম্মতিক্রমে  সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন শেখ আরিফ হাসান মামুন, নুরুজ্জামান জুয়েল, মেহেদী হাসান সাগর, সুকান্ত দাস ও এস এম আরিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...