• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

জেলাবাসীর প্রতি যে বার্তা দিলেন ঝিনাইদহের নবাগত ডিসি

অনুপ কুমার অধিকারী / ৬১ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

প্রিয় ঝিনাইদহ জেলাবাসী,

আসসালামু আলাইকুম।

আজ আমি ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।

জনগণের সেবা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমি দায়িত্ব পালন করে যাব। বিশেষভাবে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক ও কঠোর অভিযান পরিচালনা করা হবে, ইনশাআল্লাহ।

প্রশাসনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিরুদ্ধে জেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। একইসঙ্গে, সৎ উদ্যোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণে সক্রিয় অংশগ্রহণকে সর্বাত্মকভাবে উৎসাহিত করা হবে।

আপনাদের সকলের সার্বিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণই একটি সুশাসিত ও উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে সহায়ক হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...