• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

কেশবপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

উৎপল দে,কেশবপুর / ২৯৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই শহীদি মার্চ কর্মসূচির আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে শহীদি মার্চ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা শহরে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন, মিরাজ বিশ্বাস, বাধন, রাসেল, জুয়েল, জাহিদ, মিশাদ সরদার, ফুয়াদ, শাওন, আনোয়ার, মামুন, মাহিন, প্রিন্স, রোহিত, মুনিম, রাহাত, শাহেদ, আশিক, ফরিন, পায়েল সাহা, সোহাগিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...