• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

খুলনায় শেষ হলো দু’দিনব্যাপী ডিজিটাল সেন্টার ২.০ প্রশিক্ষণ কর্মশালা

ফারহানা পিয়া / ১৩৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ১৩ জুন, ২০২৬

ডিজিটাল সেন্টারসমূহের সেবার মানোন্নয়ন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ। এটুআই ও ইউএনডিপির উদ্যোগে বেসলাইন অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ, দক্ষতার ঘাটতি বিশ্লেষণ এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ শেষে আয়োজন করা হয় ডিজিটাল সেন্টার ২.০ প্রশিক্ষণ কর্মশালা। খুলনা সিএসএস আভা সেন্টারে খুলনা ও বরিশালের নির্বাচিত উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ব্লাইন্ড মিশন।


বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মশালা পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশিক্ষণ বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রোগ্রাম ডিরেক্টর উম্মে কাউসার সুমনা। এ সময় প্রশিক্ষণে উদ্যোক্তাদের ভূমিকা ও করণীয় বিষয়ে বক্তৃতা করেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ।


শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) আবু সায়েদ মো: মঞ্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের হেড প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম। বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রোগ্রাম ডিরেক্টর উম্মে কাউসার সুমনার সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ। ফ্যাসিলেটেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মো: এনামুল হক মনির।


শনিবার বিকেল চারটায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যুক্ত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক মো: আব্দুর রফিক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রোগ্রাম ডিরেক্টর উম্মে কাউসার সুমনা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজওয়ানুর রশিদ, এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ এবং কর্মশালার প্রশিক্ষক মো: এনামুল হক মনির।

শেষপর্বে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...