• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নাগরিকের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন

আজিজুুল হাকিম / ৬৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর ৭১, পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২-এর মাধ্যমে নাগরিকরা বিভিন্ন অনলাইন ও অটোমেটেড ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য, সহায়তা ও পরামর্শ পাবেন। এসব সেবার মধ্যে রয়েছে নামজারি আবেদন দাখিল, কোর্ট ফি ও ডিসিআর ফি প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপের আবেদন এবং ‘ভূমি’ মোবাইল অ্যাপ ব্যবহারে সহযোগিতা।

এছাড়া ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হবে এ কেন্দ্র থেকে। ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা গ্রহণে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...