রোববার সকালে যশোর ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজারে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে একজন আহত হয়েছেন। আহত রাশেদুল ইসলাম যশোর সদরের চান্দুটিয়া গ্রামের আব্দুর জব্বার বিশ্বাসের ছেলে। এসময় বাজারে কিছু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দুটিয়া থেকে রাশেদুল ইসলাম তার ব্যাটারী চালিত ইজিবাইকে কাঁচা মাল নিয়ে বারীনগর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চুড়ামনকাটি বাজারের আশরাফ ডাক্তারের ঘরের সামনে পৌঁছালে তার গাড়ী এক্সেল ভেঙে পড়ে। এতে গাড়ির নিচেই চাপা পড়ে রাশেদুল ইসলাম। পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পথচারীদের অভিযোগ মেইন সড়কের উপর ইটের সলিংয়ের কারণে প্রায় এই সড়কে ছোট বড় দূর্ঘটনা ঘটছে