বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সরফুদ্দৌল্লাহ ছোটলু ও সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আলা, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান টিটো এবং থানা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু তালেব ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও তারিকুজ্জামান লিপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, শিমুল মাস্টার, ইউনিয়ন মহিলাদলের আহ্বায়ক জেবুন নেছা জেবু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, খুবায়েফ হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসলাম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও যশোরের উন্নয়নে তাঁর অবদান এবং জনসম্পৃক্ততার বিভিন্ন দিক স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মোনাজাতে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর কর্মময় জীবন, যশোরের উন্নয়নে অবদান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কর্মসূচির সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন।