• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে গাছ থেকে পড়ে মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু

এনামুল হক,সাতক্ষীরা / ৬৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  রবিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৃত্যুঞ্জয় বাছাড় কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল কেনা বেচার সঙ্গে যুক্ত ছিলেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর সহযোগী শোকর আলীকে নিয়ে বেল পাড়ার জন্য বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। পরে দুজন পৃথক গাছে উঠে বেল পাড়তে শুরু করেন। একপর্যায়ে অসাবধানতাবশত মৃত্যুঞ্জয় গাছ থেকে নিচে পড়ে যান।

এ সময় বাগানের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও মৃত্যুঞ্জয়ের চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুঞ্জয়ের সহযোগী শোকর আলী বলেন, সকালে তাঁরা দুজন বেল পাড়ার জন্য ওই বাগানে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে বেল পাড়ছিলেন। হঠাৎ মৃত্যুঞ্জয়ের পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত গাছ থেকে নেমে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মৃত্যুঞ্জয়কে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...