• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

লংমার্চ সফল করতে নওয়াপাড়ায় নানা আয়োজন

সেলিম রেজা / ৩২ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

লংমার্চকে সফল করা ও নেতৃবৃন্দকে স্বাগত জানাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন  পরিষদের সামনে পথসভার আয়োজন করা হয়। নেতাকর্মী নিয়ে দিনভর উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের জামাতে ইসলামীর প্রার্থী তরিকুল ইসলাম শামীম।

উল্লেখ্য গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ-সার সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে লং মার্চের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১টি দলের জোট। সোমবার সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টায় লংমার্চ শুরু হয়। আজ সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

ডা.শফিকুর রহমানের বক্তব্যের পর সকাল সাড়ে আটটার দিকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাবে এই বহর। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করা হবে। পথে একাধিক পথসভা করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...