২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় নোয়াখালী সরকারি কলেজে “Work, Family, and Modern Parenting in Bangladesh: Exploring the Shifting Patterns and Recommendations for Family Well-being” শীর্ষক একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর যৌথ অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছে সাসটেইনেবল ইনক্লুশন ইনিশিয়েটিভ (সাসইন)। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানী।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম। কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রভাষক মোহাম্মদ শাহজাহান। এফজিডি-র উদ্দেশ্য ব্যাখ্যা করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মাহমুদুল হাসান।

আলোচনায় তরুণ প্রজন্মের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাবা-মায়ের ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য দেন নোয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার। অনুষ্ঠানে প্যারেন্টিং এবং আইসিটি: ডিজিটাল যুগে নিরাপদ ও স্মার্ট লালন-পালন বিষয়ে আলোচনা করেন সাসটেইনেবল ইনক্লুশন ইনিশিয়েটিভ (সাসইন)-এর নির্বাহী পরিচালক মো: মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকদের সাথে একটি উন্মুক্ত আলোচনা সেশন পরিচালিত হয়, যেখানে আধুনিক যুগে সন্তান লালন-পালন ও পারিবারিক সুস্বাস্থ্য নিয়ে বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার হায়দার।