• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

যশোরের শানতলায় স্ত্রী খুনে স্বামীর আত্মসমর্পণ

ইমদাদ হোসেন, চুড়ামনকাটি / ৭৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

যশোর সদর উপজেলার শানতলায় শাহানারা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যায় আত্মসমার্পণ করেছেন স্বামী আতিয়ার রহমান। হত্যার কারণ হিসেবে তিনি স্ত্রীর পরকীয়াকে দায়ী করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি মাদকাসক্তি ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আতিয়ার রহমান এলাকায় একজন চিহ্নিত মাদক সেবী। দীর্ঘদিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মাদক সেবন নিয়ে মনমালিন্য চলে আসছিলো।  ঘটনার ভোর রাতে কথা কাটাকাটির এক পযার্য়ে আতিয়ার রহমান স্ত্রী শাহানারা খাতুনকে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...