সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ। সভায় ইউপি সদস্য মাছুরা পারভীন, উমা রানী মল্লিক, ফতেমা বেগম, মো: আবিদ হাসান, মাহাতাব উদ্দীন সরদার, আজিজুল ইসলাম, মোকিন্দ কুমার পাইক, বিকাশ মন্ডল, প্রসাশনিক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, ইউডিসি উদ্যোক্তা মোঃ এনামুল হক সহ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন রুপান্তরের প্রতিনিধি মোঃ মিনহাজুল হক।
সভাপতির বক্তব্যে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ইউনিয়নকে একটি আদর্শ, স্বাবলম্বী এবং জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো এবং ডিজিটাল সেবার উন্নয়ন সমানভাবে জরুরি। এ সময় তিনি বলেন, মুক্ত আলোচনা থেকে অত্যন্ত গঠনমূলক এবং কার্যকর কিছু সিদ্ধান্ত আসবে, যা আমাদের ইউনিয়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।