• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

এটুআই ও জাবির যৌথ আয়োজনে উদ্ভাবনে অন্তর্ভুক্তি প্রশিক্ষণ

মোহাম্মদ সফিউল আযম / ৫৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জাবি, ৫ অক্টোবর ২০২৬:  প্রযুক্তি উদ্ভাবন ও ডিজিটাল সেবা তৈরির শুরু থেকেই প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিকের প্রয়োজন বিবেচনায় নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও তরুণ উদ্ভাবকদের দক্ষতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘উদ্ভাবন ও অন্তর্ভুক্তি’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে জাবি ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিতহয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন, এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এছাড়া প্রশিক্ষণে জাবি সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং এটুআই এর হেড অব ইনোভেশন মোঃ নাহিদ আলম অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন এটুআইয়ের অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য এবং ইনোভেশন কনসালটেন্ট তৌফিকুররহমান।

এতে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, মানব কেন্দ্রিক ও সর্বজনীন নকশা, সহায়ক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অ্যাক্সেসিবিলিটি মানদণ্ড নিয়ে আলোচনা করাহয়। ওয়েব কনটেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনস (ডব্লিউসিএজি)- এর সেকশন ৫০৮ অনুসরণ করে ওয়েবসাইট, মোবাইলঅ্যাপ ও ডিজিটাল কনটেন্টের প্রবেশগম্যতা যাচাইয়ের পদ্ধতি ও তুলে ধরা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবন ভিত্তিক গবেষণা পরিচালনা, উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এবং উদ্যোক্তা গড়ে তোলা, ‘সমস্যার সমাধানে উদ্ভাবন ও সকলের জন্য উদ্ভাবন’ এই স্লোগানে এগিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই তরুণ প্রকৌশলী ও উদ্ভাবকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা তৈরি করা গেলে ভবিষ্যতের ডিজিটাল পণ্য ও সেবা প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য আরও সহজে ব্যবহারযোগ্য হবে। একই সঙ্গে এ উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনেরক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...