• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

এটুআইয়ের স্টার ইনসেনটিভ কর্মসূচির জুরি বোর্ডের মূল্যায়ন ও চূড়ান্ত নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত

আজিজুুল হাকিম / ৭০ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ডিজিটাল সেন্টার ২.০-এর স্টার ইনসেনটিভ কর্মসূচির জুরি বোর্ডের মূল্যায়ন ও চূড়ান্ত নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগারগাঁও আইসিটি টাওয়ারে এটুআই মাল্টি পারপাস মিটিং রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপায়ার টু ইনোভেট ( এটুআই) এর ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আবুল কালাম আজাদ।

এটুআইয়ের জুনিয়র কনসালটেন্ট (ডিজিটাল সেন্টার কো-অর্ডিনেশন) কামাল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান ও ইউএনডিপি বাংলাদেশের  ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের (ই-গভর্নেন্স-২ শাখা) উপসচিব শেখ জোবায়ের আহমেদ,এটুআইয়ের হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্‌স উল আরেফিন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহীন মাহমুদ, এসএমই ফাউন্ডেশনের ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এমএসএমই রেজিস্ট্রেশন সেল) ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান মানিক এবং এটুআইয়ে হেড অফ কমিউনিকেশন মোহাম্মদ শফিউল আজম ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এটুআইয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস,জুনিয়র কনসালটেন্ট (পার্টনার ও ফিল্ড কো-অর্ডিনেশন) মোঃ মাসুম বিল্লাহ, ব্লাইন্ড মিশন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর সুমনা কাউসার, এটুআইয়ের জুনিয়র কনসালটেন্ট (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ফারজানা মুক্তা এবং ইয়াং প্রফেশনাল আরিফ হোসাইন।  ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এনামুল হক এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নীলা চৌধুরী।

এটুআই ও ইউএনডিপি-এর যৌথ উদ্যোগে ডিজিটাল সেন্টার ২.০ রুপান্তরের লক্ষ্যে পরিচালিত  বেসলাইন অ্যাসেসমেন্টের আওতায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল উদ্যোগে অংশগ্রহণ, নাগরিক সেবায় উদ্ভাবন এবং কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে স্টার ইনসেনটিভ কর্মসূচি। দেশের নির্বাচিত ১০০ টি ডিজিটাল সেন্টারের ২০০ জন উদ্যোক্তারা এ প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে থেকে চুড়ান্ত ১৮ জন বিজয়ীর হাতে আগামী ২৪ নভেম্বর পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...