• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সেবা সহজীকরণে কক্সবাজারে পাইলটিং কার্যক্রম উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

আজিজুুল হাকিম / ৭০ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের Land Acquisition & Requisition Management System (LARMS) সফটওয়্যারের সফট পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে কর্মসূচির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং ল্যান্ড  ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ পারভেজ হাসান। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

কক্সবাজার ও সিলেট জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী কক্সবাজারে উপস্থিত থেকে এবং সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনলাইনে যুক্ত করে প্রধান অতিথি হিসেবে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।

ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় LARMS সফটওয়্যারটির উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিস্টেমটির কার্যকারিতা ও ব্যবহারিক উপযোগিতা যাচাইয়ের লক্ষ্যে মাঠপর্যায়ে User Acceptance Testing (UAT) কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার ও সিলেট জেলার সংশ্লিষ্ট দপ্তরে সরেজমিনে তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি এবং টেস্ট সার্ভারে সিস্টেমটির বিভিন্ন কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। LARMS-এর সফট পাইলটিংয়ের মাধ্যমে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর কার্যক্রমের বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ সূচিত হলো।

অনুষ্ঠানে জানানো হয় নতুন এই সিস্টেমে অনলাইনে ভূমি অধিগ্রহণের প্রস্তাব (LAP) জমা দিতে, মাস্টার প্ল্যান আপলোড করতে, অনুমোদনের অগ্রগতি ট্র্যাক, ডিজিটাল মৌজা ম্যাপ ওভারলে (DLRMS), মাঠ যাচাই,  ট্যাবলেটের মাধ্যমে যৌথ ফিল্ড ইনভেন্টরি পরিচালনা, আইনি নোটিশ (ধারা ৪, ৭, ৮) তৈরি,আপত্তি শুনানির ডিজিটাল শিডিউলিং ও লগিং করা এবং বাজার মূল্যের স্বয়ংক্রিয় হিসাব ও প্রাক্কলনের পাশাপাশি ইএফটি (EFT)-এর মাধ্যমে সরাসরি ভূমি মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...