• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঝিনাইদহে ই-জেনারেল সার্টিফিকেট আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনুপ কুমার অধিকারী / ৬৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন।

কর্মশালায় ই-আদালতের সেবা ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। বাস্তবায়নসংক্রান্ত করণীয় তুলে ধরেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছাঃ খালেদা খাতুন রেখা। সরকারি পাওনা আদায় আইন ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ কামরুল হাসান।

দেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোবাইল কোর্ট ও জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনভিত্তিক করতে ই-কোর্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এটুআই। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে দেশের সব জেলায় ই-মোবাইল কোর্ট চালু হয়েছে। পাশাপাশি ২৯টি জেলায় ই-জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম চালু রয়েছে।

কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ই-আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সমন্বয় ও অনলাইন ব্যবস্থার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...