• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মেহেরপুরে অনুষ্ঠিত হলো ই-জেনারেল সার্টিফিকেট আদালতের লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন কর্মশালা

ফারহানা পিয়া / ২১ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সেবা সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ই-জেনারেল সার্টিফিকেট আদালতের লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন কর্মশালা। ‍বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।

ই-কোর্ট সেবার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভীর আহমেদ। ই-জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোকপাত করেন এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছা. খালেদা খাতুন রেখা। সরকারি পাওনা আদায় আইন এবং এ প্রক্রিয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সার্টিফিকেট সহকারী এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। লাইভ টাস্কের মাধ্যমে ই-জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যপ্রক্রিয়া হাতে-কলমে অনুশীলনের পাশাপাশি অংশগ্রহণকারীরা বাস্তবায়ন পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশ ই-কোর্ট ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো এবং নাগরিকদের জন্য আদালতসংক্রান্ত সেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...