• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হলো ই-জেনারেল সার্টিফিকেট আদালত বিষয়ক কর্মশালা

ফারহানা পিয়া / ১৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালতের লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে  জেলা প্রশাসনের আয়োজন ও এটুআইয়ের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

ই-কোর্ট ফ্রেমওয়ার্কের সেবাসমূহের কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। কর্মশালার করণীয় বিষয়গুলো তুলে ধরেন এটুআইয়ের ন্যাশনাল কনসালট্যান্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছাঃ খালেদা খাতুন রেখা। এ ছাড়া, জেনারেল সার্টিফিকেট আদালতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং সরকারি পাওনা আদায় আইন বিষয়ে আলোচনা করেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ কামরুল হাসান।

কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলার সদর ও অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সার্টিফিকেট সহকারীরা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ ই-কোর্ট সিস্টেমের কার্যপদ্ধতিকে আরও সমৃদ্ধ, গতিশীল ও ব্যবহারবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিচারিক কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে দেশের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোবাইল কোর্ট ও জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এ লক্ষ্যে এটুআই ‘ই-কোর্ট’ ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। যার কার্যক্রম বর্তমানে সারা দেশে অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দেশের ৩০টি জেলায় ই-জেনারেল সার্টিফিকেট আদালতের লাইভ কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি দেশের সকল জেলায় চালু রয়েছে ই-মোবাইল কোর্ট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...