• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

তামাকের কর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যে এর প্রভাব শীর্ষক ওয়েবিনার কাল

জয়দ্যুতি ডেস্ক / ১৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ৩ জুন, ২০২৬

আগামী কাল বৃহস্পতিবার ( ৪ জুন) বিকাল তিনটায় বিইআর ও বিএনটিটিপি যৌথভাবে “তামাকের কর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যে এর প্রভাব” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। অনলাইন মিটিং প্লাটফর্ম ‘জুম’ এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এর সাবেক চেয়ারম্যান আমিন উল আহসান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সাবেক সমন্বয়কারি, সাবেক অতিরিক্ত সচিব হোসেন আলি খন্দকার ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম আবদুল্লাহ।অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিইআর ও বিএনটিটিপি এর পক্ষ থেকে  আহবান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...