• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

স্টার ইনসেনটিভ এওয়ার্ড বিজয়ী হলেন যারা

আশিকুর রহমান সনেট / ২২৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জমকালো আয়োজনে পর্দা নামলো এটুআই ইউএনডিপির আয়োজনে ডিজিটাল সেন্টার ২.০ স্টার ইনসেনটিভ এওয়ার্ডের। দশ মাসের নানা কর্মযজ্ঞ আর  রুদ্ধশ্বাস অপেক্ষার প্রহর গোনার শেষ হলো মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও ইউএনডিপি বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, এনডিসি। সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক  ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মোঃ আলমগীর হোসেন, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সামস্ উল আরেফিন খান,  মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, জ্যেষ্ঠ সুশাসন বিশেষজ্ঞ শীলা তাসনিম হক, ইউএনডিপি’র ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার এবং বাংলাদেশ ব্লাইন্ড মিশনের কনসালটেন্ট এনামুল হক প্রমুখ।

ডিজিটাল সেন্টার ২.০ রূপান্তরে বেসলাইন এসেসমেন্ট পরবর্তী প্রশিক্ষণ, সফলতার গল্প, উদ্ভাবনী উদ্যোগ ও পরিকল্পনা, এআই ভিডিও তৈরী প্রতিযোগিতায় প্রাথমিক ভাবে নির্বাচিত হন ৪৫ জন উদ্যোক্তা। সর্বশেষ সরাসরি মৌখিক সাক্ষাতকারের মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে চূড়ান্ত হয় বিজয়ী ১৮ জন।

গোল্ড ক্যাটাগরিঃ

প্রথম যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এস এম আরিফুজ্জামান।

দ্বিতীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এনামুল হক

তৃতীয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড পাথরঘাটা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কাউসার আক্তার তাহিন

চতুর্থ নরসিংদির রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মান্নান রানা

পঞ্চম রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুজ্জামান মুন

ষষ্ঠ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহমুদুল হাসান সাব্বির

সিলভার ক্যাটাগরিঃ

প্রথম ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আজিজুল হাকিম

দ্বিতীয় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন

তৃতীয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন মিয়া

চতুর্থ গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান

পঞ্চম টাঙ্গাইলের দেলদূয়ার উপজেলার দেউলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আকলিমা আক্তার লিমা

ষষ্ঠ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবুল বারাত সবুজ

 

ব্রোঞ্জ ক্যাটাগরিঃ

প্রথম চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়লিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম

দ্বিতীয় বগুড়ার শাহজানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক

তৃতীয় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেশমা খাতুন

চতুর্থ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শম্পা সুলতানা

পঞ্চম পটুয়াখালীর রাঙাবলী উপজেলার মৌডুবি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আজিজুর রহমান সুজন

ষষ্ঠ খাগড়াছড়ি উপজেলা পরিষদ  ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শহিদুল ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...