• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

স্কিলস ফিউশন হাব হচ্ছে ডিজিটাল সেন্টার ; কর্মশালা অনুষ্ঠিত

আজিজুুল হাকিম / ৩২৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ৮ মে, ২০২৬

ডিজিটাল সেন্টারগুলোকে শুধু নাগরিক সেবা কেন্দ্র নয় বরং তরুণদের দক্ষতা অর্জন, উপার্জনে সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সংযোগস্থল হিসেবে গড়ে তুলতে উদ্ভাবনী উদ্যোগ হাতে নিয়েছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। স্কিলস ফিউশন সেন্টার নামের এ উদ্যোগের ফলে গ্রামে বসেই তরুণ, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, চাকরি প্রত্যাশী এবং সম্ভাবনাময় উদ্যোক্তারা প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। দেশের তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের জন্য প্রস্তুত করতে এবং ডিজিটাল সেন্টারগুলোকে স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের জন্য স্কিলস ফিউশন সেন্টার বিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার এটুআই এর উদ্যোগে রাজধানীর আগারগাঁও ডাক ভবনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (নিবন্ধন ও সার্টিফিকেশন) মো: রবিউল ইসলাম,এনডিসি। এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ রশিদুল মান্নাফ কবীর এর সভাপতিত্বে  বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খোরশেদ আলম খান ও ইউএনডিপি এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ের।  এটুআইয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা বিষয়ক স্বাগত বক্তৃতা করেন এটুআইয়ের জুনিয়র কনসালটেন্ট (পার্টনার ও ফিল্ড কো-অর্ডিনেশন) মোঃ মাসুম বিল্লাহ। সেশন পরিচলানা করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (নিবন্ধন),মোঃ মকবুল হোসেন।

বিকালে কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার ও ইউএনডিপির ফিউচার নেশনের প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এটুআইয়ের ফিউচার অফ ওয়ার্ক প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট মোঃ হাবিবুর রহমান, ইউএনডিপির ফিউচার নেশনের প্রজেক্ট কর্মকর্তা শাকিলা মিম এবং গো নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এস এম আরিফুজ্জামান।  কর্মশালায় ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, দক্ষতা উন্নয়ন, সনদভিত্তিক প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, ইউএনডিপি, ফিউচার নেশন, এটুআই-এর প্রতিনিধি এবং দেশের ৫৩টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...