• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎপল দে,কেশবপুর / ৩৮৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকালে শহরের বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। এ সময় উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, পৌর ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। এ ছাড়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...