• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

কেশবপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

উৎপল দে,কেশবপুর (যশোর) / ২৭৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৩ মার্চ, ২০২৫

যশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে আটক করেছে থানা পুলিশ ।  রবিবার (২ মার্চ) রাতে উপজেলার হাড়িয়াঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (৩ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, রবিবার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের কবিরাজ ফজর আলী বিশ্বাস পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে বাড়িতে ডেকে এনে যৌন নিপীড়ন করেন। থানায় ওই মেয়ের বাবা ঘটনা উল্লেখ করে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় তাকে আটক যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...